প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিয়মের কারণে রাজবাড়ীর পাংশা উপজেলায় গত রোববার একজন মোটরসাইকেলচালক, দুজন ওষুধ বিক্রেতা ও এক হোটেল ব্যবসায়ীকে ৮ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে উপজেলা সদরের আঁখি ফার্মেসিকে পাঁচ হাজার ও দত্ত ফার্মেসিকে এক হাজার টাকা এবং অব্যবস্থাপনার কারণে বসুন্ধরা হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।