প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে পাঁচটি ট্রাভেল এজেন্সিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনা এবং অন্যান্য অপরাধের দায়ে কালীবাড়ি মোড়ের কিশোরগঞ্জ এয়ার ট্রাভেলস ও পুরান থানা মোড়ের সুন্দরবন এয়ার ট্রাভেলসকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া শহরের গৌরাঙ্গ বাজার মোড়ের আজমল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিস্ট, লতিফ প্লাজার জসিম ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস ও শহিদী মসজিদ সড়কের শানে মদিনা হজ ট্রেডার্স অ্যান্ড ট্যুরিস্টকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।