প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের ভোক্তা অধিকার আইনে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় পার্বণ বেকারির মালিককে পাঁচ হাজার টাকা, বণিক স্টোরের মালিককে পাঁচ হাজার, লক্ষ্মী স্টোরের মালিককে পাঁচ হাজার, মলয় মনিহারি দোকানের মালিককে পাঁচ হাজার ও বাসন্তী ভেরাইটিজ স্টোরের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশে খাদ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল হক, মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার।