প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের বিবিরদহ সরকারি জলাশয় থেকে বালু তোলার চেষ্টা করার সময় ওমর ফারুক (২৫) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে ধুনটের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মুহাম্মদ ইব্রাহীম এ আদেশ দেন। ইউএনও মুহাম্মদ ইব্রাহীম বলেন, বিবিরদহ জলাশয়টি ধুনট প্রতিবেশী উন্নয়ন সংস্থার নামে ইজারা দেওয়া হয়েছে। সেখানে তারা মাছ চাষ করেছে। এ অবস্থায় ওমর ফারুক সেই জলাশয় থেকে খননযন্ত্র দিয়ে বালু তোলার প্রস্তুতি নেন। পরে ইজারাদারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।