জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল শুক্রবার সাত জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
পুলিশ জানায়, শহরের ট্রাক টার্মিনাল এলাকায় হালিম, জোবায়ের, জসিম, দিলকার, আলম, সাগর ও নাসিম জুয়া খেলছিল। এ সময় তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছর। পরে তাদের ১০০ টাকা করে জরিমানা করা হয়।