প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে গতকাল রোববার কুমিল্লা শহরতলির শাসনগাছা হাক্কানী মেডিসিন মার্কেটের মালিক ও কর্মচারীসহ চারজনকে ২০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যা ব-১১ সিপিসি-২ কুমিল্লার সহযোগিতায় বিকেলে ওই অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ভ্রাম্যমাণ আদালতের তিন নির্বাহী হাকিম ওই চারজনকে সাজা দেন। জরিমানার অর্থ দিয়ে তাঁরা ছাড়া পান। র্যা বের ডিএডি মো. আমজাদ হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন।