জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় নওগাঁর সাপাহার উপজেলায় গতকাল সোমবার তিনটি ইটভাটার মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহাদ পারভেজ বসুনীয়া এই সাজা দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টা থেকে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ইট তৈরি ও কাঠ পোড়ানোর দায়ে কলমুডাঙ্গা এলাকায় সততা ও হক ইটভাটা এবং শিমুলডাঙ্গায় টাটা ইটভাটার মালিককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।