জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর চ্যানেলে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে সাতটি লাইটার জাহাজের মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাহাজগুলো হলো এমভি মাছুরা-১, এমভি সাগরের নূর, এমভি সি লাইন, এমভি আশরাফুল আলম, এমভি কুইন অব ঢাকা, এমভি সামির ও এমভি নওরীন। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন জানান, কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি ও নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়।