প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানার ৫ হাজার আইসক্রিম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্ত বাজারের মেসার্স আসমা আইসক্রিম কারখানায় এ অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন বিজয়নগরের ইউএনও আক্তার উন নেছা শিউলি। পরে কারখানার মালিক ইদ্রিস মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকারক রং ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে কারখানার মালিককে এ জরিমানা করা হয়েছে।