জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অভিযোগে এ জরিমানা করেন। শাহ শোয়াইব মিয়া বলেন, সানরাইজ মিনি চায়নিজ অ্যান্ড রেস্টুরেন্ট, নন্দন ব্রেড অ্যান্ড ফুড, রাইসা জেনারেল স্টোর, শরীফ ফুড ফেয়ার ও ইউনুস মিয়ার খাবার হোটেলকে জরিমানা করা হয়।