জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নগরের বাকলিয়ার ডিসি রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন। সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেড লাইসেন্স না থাকায় মোল্লা হোটেলকে পাঁচ হাজার টাকা, তন্বী জুয়েলার্সকে পাঁচ হাজার টাকা, আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে চার হাজার টাকা এবং দুটি মুদিদোকান মোল্লা স্টোরকে দুই হাজার টাকা ও ফোরকানি স্টোরকে এক হাজার জরিমানা করা হয়। এ ছাড়া নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অপরাধে ডিসি রোডের বাংলাদেশ সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।