জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ইউপি সদস্য ও ট্রাকচালককে জরিমানা করেছেন। ইউএনও ইকবাল আখতার ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার পাঙ্গাসী ইউপির সদস্য পাঙ্গাসী গ্রামের শামসুল আলম (৫২) এবং ট্রাকচালক সিরাজগঞ্জ সদর থানার রঘুরগাঁতী গ্রামের আবদুল ওহাব (৩২)। পাঙ্গাসী ইউনিয়নের ইছামতী নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অপরাধে তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।