জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারেন্ট জাল বিক্রির দায়ে ফরিদপুর শহরের তিতুমীর বাজারের ব্যবসায়ী মো. মোশারফ হোসেনকে (৫২) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক। মোশারফ হোসেনের বাড়ি শহরের আলীপুর মহল্লায়। র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, অভিযান চালিয়ে একটি দোকান থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।