প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ দূষণের দায়ে নরসিংদীর তিনটি ডাইং ও ওয়াশিং কারখানাকে গতকাল বুধবার শুনানি শেষে এক কোটি ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে শিলমান্দি এলাকার মাক্সকো এক্সপোর্ট লিমিটেডকে এক কোটি ১৯ লাখ টাকা, লোকনাথ ওয়াশিং অ্যান্ড প্রিন্টিং মিল ও রুকু ওয়াশিং অ্যান্ড স্কিন ওয়ার্কসকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি|