জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের একটি মুড়ি উৎপাদন কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রানীশংকৈল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম গতকাল শনিবার বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রানীশংকৈল থানার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পৌর শহরের ভান্ডারা মহল্লার আলেফ উদ্দীনের মুড়ি উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে মুড়ি উৎপাদনের উপকরণে ময়লা-আবর্জনা ও ইউরিয়া সারের উপস্থিতি এবং দুর্গন্ধযুক্ত পরিবেশ পাওয়ায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।