জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় ভেজাল টিএসপি সার বিক্রির দায়ে মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল ইসলাম এ রায় দেন। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মতিউর রহমান নামের একজন কৃষক ওয়ালিয়া বাজারের মোয়াজ্জেম হোসেনের প্রতিষ্ঠান থেকে এক বস্তা টিএসপি সার কেনেন। ওই সার ভেজাল বলে সন্দেহ হলে মতিউর রহমান বিষয়টি লালপুর উপজেলা কৃষি কর্মকর্তাকে জানান। এরপর কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিমকে সঙ্গে নিয়ে ওই সারের দোকানে অভিযান চালিয়ে ১৩৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করেন এবং মোয়াজ্জেম হোসেনকে আটক করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।