জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরে বিভিন্ন অপরাধের দায়ে গতকাল বুধবার পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মাহাবুব আলম। অশ্লীল গান ও ভিডিও সিডি বিক্রি এবং সরবরাহের দায়ে শহরের আর কে প্লাজার উজ্জ্বল টেলিকমের মালিক উজ্জ্বল শেখ, নিউ মুন্না টেলিকমের মুন্না সাহা ও স্কাই মিডিয়ার সাগর শেখকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। রাস্তার ওপর মালামাল রাখার দায়ে পরেশ মিয়াকে দেড় হাজার টাকা ও প্রকাশ্যে ধূমপান করার দায়ে কাসেম মিয়াকে ৩০০ টাকা জরিমানা করেন আদালত। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি