জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি ও সংরক্ষণ করার অভিযোগ পেয়ে উপজেলা সদরে অভিযান চালানো হয়। এ সময় খোলা অবস্থায় খাবার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ জুস বিক্রির অপরাধে মোল্লা হোটেলকে ৩ হাজার, রান্না করা খাদ্যর সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করায় সেভেন স্টার হোটেলকে ৩ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত মিষ্টি বিক্রির অপরাধে জয় মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।