প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পচা আম বিক্রি ও মাদক সেবনের দায়ে চারজনকে ২১ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান তাঁদের জরিমানা করেন। দাউদকান্দি থানার সহকারী উপপরিদর্শক ফিরোজ আহমেদ জানান, উপজেলার মলয় বাজারে পচা আম বিক্রির অভিযোগে উপজেলার টামটা গ্রামের মাইনউদ্দিন ও বাসরা গ্রামের নাজমুল হাসানকে ২০ হাজার, গৌরীপুর গ্রামের লাল মিয়াকে ৪০০ টাকা এবং একই দিনে মাদক সেবনের দায়ে উপজেলার হরিপুর গ্রামের রুহুল আমীনেকে এক হাজার টাকা জরিমানা করেন আদালত।