প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে দুটি ট্রাক ও নয়টি অটোরিকশা থেকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ওই অভিযান চালানো হয়। এ সময় সঠিক কাগজপত্র না থাকায় ও নিষেধাজ্ঞার পরও মহাসড়কে যান চলাচলের জন্য ওই যানগুলো থেকে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেন। এ সময় দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি জুবায়েদুল আলম উপস্থিত ছিলেন।