জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জুয়া খেলার দায়ে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের নলছিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। এ সময় তিনজনকে আটক করে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। যাঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে, তাঁরা হলেন নলছিয়া আদর্শপাড়ার তাহাজ আলী, নলছিয়া গ্রামের বাবু হোসেন ও এনামুল হক। অভিযানের টের পেয়ে অন্য জুয়াড়িরা পাশের ফুলজোড় নদে লাফিয়ে পড়েন। এ ছাড়া অনিয়মের অভিযোগে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় পাঁচটি যানবাহন আটক করে ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।