জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারের দুই মুদি দোকানির ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ওই অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বিক্রির দায়ে মুদি দোকানি জয়ন্ত পালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় অপর দোকানদার স্বর্ণ জ্যোতি পালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁদের কাছ থেকে আদালত ওই দিনই জরিমানার টাকা আদায় করেন।