প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বাজার এলাকায় পচা ফল, মেয়াদোত্তীর্ণ খাবার ও চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ছয়জনকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আবুল খায়ের। পচা ফল ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রির দায়ে আদালত ফল ব্যবসায়ী মো. আক্কাচ আলীকে চার হাজার, আবুল কালামকে দুই হাজার, মো. মিন্টু মিয়াকে এক হাজার, মুদি ব্যবসায়ী প্রকাশ কুণ্ডুকে তিন হাজার, রায় স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে আবুল হাচান সরদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। ফরিদপুর অফিস|