জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে গতকাল রোববার একটি রেস্তোরাঁ ও তিনটি মোটরসাইকেলের মালিককে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ইউএনও বলেন, মৃদুল রেস্টুরেন্টের কাছে সিভিল সার্জনের দেওয়া কর্মচারীদের স্বাস্থ্যবিষয়ক বৈধ কাগজপত্র ছিল না বলে রেস্তোরাঁর মালিককে পাঁচ হাজার টাকা ও তিনটি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র সঙ্গে না থাকায় ৫০০ টাকা করে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি|