জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালত মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও মিষ্টির দোকানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শাজাহান আলী তাঁদের জরিমানা করেন। এ সময় গাড়ির নম্বর ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরসাইকেলচালক রিফাজ ও মতিনকে দুই হাজার, অটোরিকশাচালক শহিদুল ইসলাম, ফজল মিয়া, আনোয়ার হোসেন ও রবিউল হাসানকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। ভেজাল দ্রব্য মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে কালিয়াকৈর মিষ্টান্ন ভান্ডারের দুই মালিক গণেশ চন্দ্রকে ১০ হাজার ও সিধামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।