জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স না থাকায় ও ওষুধ আইন লঙ্ঘনের দায়ে গাজীপুরে জার্মান হোমিও হল ও কলিকাতা হারবাল সেন্টারকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার ওই জরিমানা আদায় করেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় গতকাল বিকেলে আদালত পরিচালনা করে কলিকাতা হারবাল সেন্টারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন। একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আরেফীন বোর্ডবাজার এলাকায় আদালত পরিচালনা করে জার্মান হোমিও হলকে এক লাখ টাকা জরিমানা করেন।