জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে বাল্যবিবাহের আয়োজন করায় বর ও কনের বাবাদের কাছ থেকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী হাকিম সুলতানা আক্তার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে সেখানে অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করা হয়। আদালত সূত্রে জানা গেছে, শাহবাগ গ্রামের ১৩ বছরের এক মেয়ের সঙ্গে পাশের আকবপুর গ্রামের এক ছেলের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে মেয়ের বাবার বাড়িতে হাজির হন নির্বাহী হাকিম। এ সময় মেয়ের বাবা ও ছেলের বাবাকে আটক করলে তাঁরা ভুল স্বীকার করে ক্ষমা চান। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি|