জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়জনের কাছ থেকে মোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম৵মাণ আদালত। ওই ছয়জন হলেন সুমন মিয়া, রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, ফরিদ, লেবু ও হজরত আলী। এর মধ্যে উপজেলার দৌলতপুর গ্রামের সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর সরকারি আদেশ অমান্য করার দায়ে বাকি পাঁচজনের ২০০ টাকা করে জরিমানা হয়। পরে তাঁরা মুচলেকা দিয়ে ছাড়া পান।