জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় চালকদের কাছ থেকে মোট ৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার ঘুড়কা ও ধুবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিম ও শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। আজ মঙ্গলবার উপজেলার নয়টি ইউপির ভোট।