জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ড্রাগ লাইসেন্স না থাকা এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে দুটি দোকানের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ইউএনও ও নির্বাহী হাকিম ইসরাত সাদমীন এ দণ্ড দেন। এ সময় জেলা ড্রাগস সুপারিনটেনডেন্ট মো. আবদুল বারি উপস্থিত ছিলেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএনও প্রথমে মির্জাপুর বাজারের আল হাদী ফার্মেসিতে অভিযান চালান। সেখানে অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এরপর শাহী ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ উদ্ধার এবং মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।