প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স না রাখার অপরাধে চারটি ফার্মেসির মালিককে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার শহরের হাসপাতাল রোড এলাকায় ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা হাকিম শাহানুর আলমের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়। গতকাল দুপুরে আদালত পরিচালনা করার সময় হাবিব মেডিকেল হলকে এক হাজার টাকা, আহসান ফার্মেসিকে তিন হাজার, সততা মেডিকেল হলকে পাঁচ শ ও খৈয়াম ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা হাকিম শাহানুর আলম বলেন, অভিযান চলাকালে সব ফার্মেসির মালিককে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখার ব্যাপারে সতর্ক করা হয়েছে।