প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা শহরের বড় বাজার এলাকার বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গতকাল বুধবার ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়। মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি জানান, অভিযানে মাজেদ স্টোরকে তিন হাজার টাকা, জহির স্টোরকে পাঁচ হাজার টাকা ও দই মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা মো. শামসুর রহমান ও পাবনা পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ফরিদা ইয়াছমিন।