জরিমানা, ধান জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্থানীয় দুজন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় ১০০ কেজি ওজনের (২০ প্যাকেট) গুটিস্বর্ণা ধানের বীজ জব্দ করা হয়। আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খোলা অবস্থায় রাখায় স্থানীয় ধুনট রোড এলাকার আঁখিমুনি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকার আদালত ফরহাদ বীজ ভান্ডারকে নিয়মবহির্ভূতভাবে গুটিস্বর্ণা ধানের বীজ বিক্রি করায় তিন হাজার টাকা জরিমানা করেন। এ সময় ওই ধানবীজ জব্দ করা হয়। ইউএনও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|