জলঢাকায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত এক ব্যক্তি গত শুক্রবার বিকেলে মারা গেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই গতকাল শনিবার একটি হত্যা মামলা করেছেন।
কৈমারী ইউনিয়নের উত্তর পাটোয়ারীপাড়া গ্রামে গত বৃহস্পতিবার এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ (২৩)। তিনি উত্তর পাটোয়ারীপাড়া গ্রামের মহুবর রহমানের ছেলে।
আজিজের পরিবারের সদস্যরা বলেন, আজিজ সংঘর্ষে জড়িত কোনো পক্ষেরই ছিলেন না। তরিকুলকে বাঁচাতে গিয়ে তিনি মারা গেছেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বলেন, মকরের সঙ্গে তালেবের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ওই ঘটনা ঘটে। গতকাল সকালে নিহত ব্যক্তির ভাই আবদুল মজিদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।