জলঢাকায় জমি নিয়ে বিরোধে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ গত রোববার তিনজনকে গ্রেপ্তার করেছে।

মাঝাপাড়া গ্রামে গত রোববার এ হামলার ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন (৪০) পেশায় কৃষক।

এলাকার অনেকে বলেন, বাড়ির পাশের জমি নিয়ে বেলালের সঙ্গে তাঁর চাচা মোজাম্মেল হোসেন ও তাঁর ছেলে মহিবুল্লা এবং আরেক চাচাতো ভাই আরিফ হোসেনের বিরোধ ছিল। এর জের ধরে তাঁরা রোববার সকালে বেলালের ওপর হামলা চালান। লোকজন বেলালকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান। রাতে বেলালের স্ত্রী রাশেদা আখতার মামলা করেন।

পুলিশ রাতেই আরিফ হোসেন (২২), মোজাম্মেল হোসেন (৬৫) ও মহিবুল্লাহকে (২২) গ্রেপ্তার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোস্তাফিজার রহমান বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।