জলঢাকায় ভেজাল গুড় তৈরির সময় সাতজন গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকা উপজেলায় ভেজাল গুড় তৈিরর সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
এ ছাড়া অভিযানের সময় প্রায় দুই টন ভেজাল গুড়, গুড় তৈিরর মালামাল ও সরঞ্জামািদ উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় গতকাল রোববার সকালে মামলা হয়েছে।
ডিবি পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা শাহীপাড়ার দেলোয়ার হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈির করে বাজারে সরবরাহ করা হতো। খবর পেয়ে ডিবি পুলিশ শনিবার দিবাগত রাত একটার দিকে দেলোয়ারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভেজাল গুড় তৈিরর সময় দেলোয়ারের ছেলে গোলাম রাব্বানী (২৭) ও তাঁদের ছয় কর্মচারী বাবু মিয়া (২১), ইসমাইল হোসেন (৩৮), লেলিন (২১), শফিকুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (২৮) ও রেজাউল করিমকে (৪২) গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মুঠোফোনে কথা বললে জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন শেখ বলেন, এ ঘটনায় গতকাল সকালে ডিবির উপপরিদর্শক (এসআই) সোবহান আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।
জেলা ডিবির ওসি মো. শাহজাহান পাশা প্রথম আলোকে বলেন, ওই সাতজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।