প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতিরহাটে বর্ণালি সিনেমা হল এলাকা থেকে গত বুধবার রাতে স্থানীয় লোকজন নিজাম উদ্দিন (২৭) নামের এক জলদস্যুকে আটক করে গণপিটুনি দিয়ে বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে। নিজাম উদ্দিনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জিয়ারচর এলাকায়। রামগতি উপজেলার বয়ারচরে আস্তানা তৈরি করে সে দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে ডাকাতি করে আসছিল। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি