জলদস্যুদের গুলিতে আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার উপকূলে মাছ ধরার সময় জলদস্যুদের গুলিতে তিনজন আহত হয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আহত তিন ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মো. ইলিয়াছ (৪৫), মো. নাসির (৩০) ও মোসলেম উদ্দিন (২২)।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শিলাব্রত বড়ুয়া জানান, সোমবার রাত ১২টার দিকে জলদস্যুরা অতর্কিতে জেলেদের ট্রলারে হামলা চালায়। এ সময় তাদের গুলিতে তিনজন আহত হন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ট্রলারের মালিক মো. জসিমউদ্দিন জানান, ওই সময় ট্রলারে ১৯ জন লোক ছিলেন। আহত ইলিয়াছ ট্রলারের মাঝি। ডাকাতেরা জাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।