জলদস্যুদের গুলিতে ২ জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে গত বুধবার রাতে জলদস্যুদের গুলিতে দুই জেলে আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১২টার দিকে কুতুবদিয়া চ্যানেলের বাইরে মাছ ধরছিল আনোয়ারার রায়পুর এলাকার মো. মনুর মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা। এ সময় দস্যুরা নৌকা লক্ষ্য করে গুলি চালায়। এতে মো. জাকির ও মো. রাশেদ নামের দুই জেলে গুলিবিদ্ধ হন। এ সময় জেলেরা দ্রুত নৌকা চালিয়ে জলদস্যুদের কবল থেকে রক্ষা পান।
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইছমাইল বলেন, দস্যুদের গুলিতে আহত দুজনকে গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।