জলাতঙ্ক আক্রান্ত গরুর মাংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদরের কালিয়া কান্দাপাড়ায় জলাতঙ্ক রোগে আক্রান্ত গাভি জবাই করে মাংস বিক্রির চেষ্টার দায়ে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মহুয়া শারমিন ফাতেমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, মাসুদ রানা নামের ওই কসাই বিকেলে আদালতে দোষ স্বীকার করলে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কান্দাপাড়া বিলের মধ্যে গর্ত করে চুন ও কেরোসিন দিয়ে গরুর মাংসগুলো পুঁতে রাখা হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি|