জাকাতের টাকা হাতিয়ে নিল প্রতারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জারা খাতুন (৬৬) নামের এক দরিদ্র নারীর সংগ্রহ করা জাকাতের টাকা এক প্রতারক হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের রূপকানিয়া গ্রামে। জারা খাতুন জানান, রূপকানিয়া গ্রামের বড়লোক আত্মীয়দের কাছ থেকে সংগ্রহ করা জাকাতের টাকা নিয়ে নিজ গ্রাম খলিফা পাড়ার বাড়িতে হেঁটে আসার পথে এক বৃদ্ধলোক ফুলের গন্ধ শুকিয়ে টাকার পরিবর্তে সৌদি রিয়াল দেওয়ার নাম করে সাড়ে চার হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েছেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দাদা মিয়া নিশ্চিত করেছেন।