জাটকা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে গত রোববার রাতে পাঁচ মণ জাটকা জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল সোমবার কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দিবাগত রাতে সদর উপজেলার ইলিশা-মেঘনা নদী দিয়ে লঞ্চটি হাতিয়া থেকে ঢাকা যাচ্ছিল। দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের অভিযান কর্মকর্তা লেফটেন্যান্ট সাজ্জাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ওই লঞ্চে অভিযান চালিয়ে জাটকা জব্দ করেন। গতকাল সেগুলো জেলা মৎস্য কার্যালয়ের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।