প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে তিনটি পৃথক অভিযান চালিয়ে ২৮ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ জাটকা গতকাল মঙ্গলবার দুপুরে অসহায় ও দুস্থ লোকজনের মধ্যে বিতরণ করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার হাবিবুর রহমান জানান, চাঁদপুর লঞ্চঘাট এলাকায় সকালে এমভি সম্পা নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ছয় মণ ও শহরের বড়স্টেশন মাছঘাট এলাকা থেকে দুপুরে ১০ মণ এবং বিকেলে আরও ১২ মণ জাটকা উদ্ধার করা হয়।