জাটকা ও কাঠ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদের পক্ষীদিয়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে ১২ মণ জাটকা ইলিশ ও ২০০ ঘনফুট সুন্দরী কাঠ জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সৈয়দ আবদুর রউফ জানান, জব্দ করা জাটকা দুস্থ, অসহায়, গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। আর কাঠ হস্তান্তর করা হয়েছে বন বিভাগের কাছে।