জাটকা ও কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটের আড়তে গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকা এবং ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে; যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। এ সময় ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও পুলিশ উপস্থিত ছিল। কোস্টগার্ড সূত্র জানায়, দলটি সদর উপজেলার মেঘনা নদী, রাজাপুর ইউনিয়নের রামদাসপুর, ২৭ দাগ, বঙ্গেরচর, চর সুলতানীসহ বিভিন্ন মাছঘাটের আড়তে অভিযান চালায়। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ এবং জাল পুড়িয়ে দেওয়া হয়।