প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা উদ্ধার করেছে। এ সময় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত সদর উপজেলার আড়িয়াল খাঁ নদে এই অভিযান চালানো হয়। কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. আমিনুল হক জানান, কারেন্ট জাল দিয়ে জাটকা ধরা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ও নৌকা ফেলে পালিয়ে যান। পরে জাটকাগুলো গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। জব্দ করা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।