জাটকা ও জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও মতলবে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার রাতে চাঁদপুর শহরের বিকল্প লঞ্চঘাটে এমভি মর্নিংসান নামে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া মতলবের এখলাসপুরে এমভি প্লোটিলা নামে অপর একটি লঞ্চে অভিযান চালিয়ে ৪২০ কেজি জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় ওই দুটি লঞ্চ থেকে জাটকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা কারেন্ট জালের দাম প্রায় দেড় কোটি টাকা। চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এম হাবিবুর রহমান বলেন, জব্দ করা জাল গতকাল মঙ্গলবার সকালে পুড়িয়ে ফেলা হয় এবং জাটকাগুলো মতলবে গরিবদের মধ্যে বিতরণ করা হয়।