জাটকা ও পলিথিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে পৃথক অভিযান চালিয়ে তিনটি লঞ্চ থেকে আড়াই হাজার কেজি জাটকা ও দেড় হাজার কেজি পলিথিন জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। গতকাল বুধবার ভোরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, ভোর চারটায় ‘রিয়াদ-৩, কাজল-৭ ও আঁচল-৫’ নামে তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় এসব জাটকা উদ্ধার করা হয়। এদিকে ‘পরিবেশ সুরক্ষা অভিযান’ উপলক্ষে সকাল সাড়ে আটটায় বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ‘এমভি ভোলা’ ও ‘এমভি শিশু’ নামে দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ করা হয়।