জাটকা ও রেণু পোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীসংলগ্ন নিশানবাড়িয়া এলাকা থেকে ১৫ মণ জাটকা ও পাঁচ হাজার রেণু পোনা জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এম রাহাতুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিষখালী নদীতে ট্রলারে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ওই রেণু পোনা বিষখালী নদীতে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জাটকা ইলিশ পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে এতিমখানাসহ গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।