জাটকা ছিনিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল মাছঘাটে গতকাল বৃহস্পতিবার জব্দ করা জাটকা ব্যবসায়ীরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদ বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মৎস্য বিভাগের কর্মকর্তারা সোহেল হালদারের আড়ত থেকে দুই মণ জাটকা জব্দ করে। আড়ত মালিক লোকজন নিয়ে জাটকা ছিনিয়ে নিয়ে যান। তবে সোহেল এ অভিযোগ অস্বীকার করেছেন।